• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

যে কারণে কারাগারে টিকটকার প্রিন্স মামুন

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৭:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

এক কোটি টাকা যৌতুক দাবি এবং দ্বিতীয় স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনাকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায়, সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.মনিরুল ইসলাম শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান প্রিন্স মামুনকে হাজির করে তাকে কারাগারে রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে বাদীপক্ষের কোনো আইনজীবী শুনানিতে উপস্থিত ছিলেন না।

পুলিশ জানায়, শুক্রবার সকালে রাজধানীর ভাটারা থানায় প্রিন্স মামুনের স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা মামলাটি করেন। অভিযোগের ভিত্তিতে মামলা হওয়ার পরপরই তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহারে মোহনা অভিযোগ করেন, পেশায় ফ্যাশন মডেল তার সঙ্গে প্রায় পাঁচ মাস আগে প্রিন্স মামুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, প্রিন্স মামুন একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ও মাদক গ্রহণে জড়িত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে তাকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। একই সঙ্গে ব্যাবসার কথা বলে, বিয়ের পর থেকেই তার পরিবারের কাছে এক কোটি টাকা যৌতুক দাবি করা হয় বলে অভিযোগ করেন মোহনা।
অভিযোগে বলা হয়,গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় প্রিন্স মামুন মোহনার বাসায় যান। সেখানে তিনি আবারও তার বাবা-মায়ের কাছ থেকে এক কোটি টাকা যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাকে মারধর এবং গলা চেপে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন মোহনা।

এ ঘটনায় মোহনার বাম চোখের নিচে রক্তাক্ত জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
মামুনুর রশীদের মা রোকেয়া খানম আর নেই
ছবি: সংগৃহিত
ইধিকাকে খেলা শেখাচ্ছেন সৃজিত!
‘বৈদেশ’ সিনেমার পোস্টার। ছবি: পরিচালকের সৌজন্যে
দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’