• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আবেগঘন বার্তা মাইলসের

শাফিন আহমেদকে হারানোর দুই বছর আজ

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৭:১৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র শাফিন আহমেদকে হারানোর দুই বছর আজ। তাকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে ব্যান্ড মাইলস। শুক্রবার (২৪ জুলাই) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় ব্যান্ডটি শাফিনের সঙ্গে দীর্ঘ পথচলার স্মৃতি এবং সংগীতে তার অবদানের কথা তুলে ধরে।

এই বার্তায় শাফিনের অসংখ্য জনপ্রিয় গানের কথাও স্মরণ করা হয়। ‘নীলা’,‘প্রথম প্রেমের মতো,’, ‘কী জাদু’, ‘পাহাড়ি মেয়ে’, ‘পাতা ঝরে যায়’সহ তার গাওয়া ও সৃষ্ট অনেক গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়। পাশাপাশি মানাম আহমেদের সুর করা ‘চাঁদ তারা’, ‘ধ্বিকি ধ্বিকি’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’সহ বহু গানও সমান জনপ্রিয়। 
মাইলসের পক্ষ থেকে আরও জানানো হয়, ব্যান্ডটির দীর্ঘ যাত্রায় শাফিন আহমেদ ছিলেন গুরুত্বপূর্ণ এক অংশ। কণ্ঠশিল্পী, বেজ গিটারিস্ট ও সংগীতস্রষ্টা হিসেবে তিনি শুধু ব্যান্ডটির পরিচিতি বাড়াননি, বরং বাংলা রক ও ফিউশন সংগীতের ধারাকেও সমৃদ্ধ করেছেন।

শ্রদ্ধা বার্তার শেষাংশে বলা হয়,'তার সৃষ্টি এবং তার রেখে যাওয়া সংগীতের আবেদন চিরকাল বেঁচে থাকবে প্রতিটি সুরে, প্রতিটি মঞ্চে এবং লাখো শ্রোতার হৃদয়ে।'
উল্লেখ্য,২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন শাফিন আহমেদ। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান তিনি। দেশে আনার পর রাজধানীর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

১৯৬১ সালে জন্ম নেওয়া শাফিন আহমেদ ছিলেন বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় শিল্পী । মাইলসের সঙ্গে কয়েক দশকের পথচলায় তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। তার কন্ঠের গান গুলো এখনো মানুষের মুখে মুখে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
মামুনুর রশীদের মা রোকেয়া খানম আর নেই
ছবি: সংগৃহিত
ইধিকাকে খেলা শেখাচ্ছেন সৃজিত!
‘বৈদেশ’ সিনেমার পোস্টার। ছবি: পরিচালকের সৌজন্যে
দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’