বিএনপি নেতা নোমানের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা সদ্যপ্রয়াত আবদুল্লাহ আল নোমানের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছেন নোমান পরিবার। শনিবার (১ মার্চ) বিকালে রাজধানীর বেইলী রোডস্থ অফিসার্স ক্লাবে দোয়া মাহফিলের আয়োজন করে প্রায়ত নেতা আবদুল্লাহ আল নোমান এর পুত্র সাঈদ আল নোমান। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল এর সদস্য সচিব মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন দোয়া পরিচালনা করেন।
দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, মুক্তিযোদ্ধা আবদুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, জহির উদ্দিন স্বপন, বেবী নাজনীন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনু প্রমুখসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় দলের নেতাকর্মীরা প্রায়ত বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান এর স্মরণে স্মৃতিচারণ করে সকলের কাছে দোয়া কামনা করা হয়।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে রাজধানীর ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেন আবদুল্লাহ আল নোমান। পরে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গ্রামের বাড়ি রাউজান উপজেলার গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই বিএনপি নেতাকে।
ভিওডি বাংলা/রিয়াদ/এম







