• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

জনগণের সরকারই ১৭ বছরের ধ্বংসস্তূপ পুনর্গঠন করতে পারবে


প্রকাশ:  ১ মার্চ ২০২৫, ০৭:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
জনগণের সরকারই ১৭ বছরের ধ্বংসস্তূপ পুনর্গঠন করতে পারবে

নিজস্ব প্রতিবেদক 

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, স্বৈরাচার সরকারের পতন হয়েছে ছয় মাস। তবে তাদের ১৭ বছরের শাসনে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপ হওয়া প্রতিষ্ঠান এবং রাষ্ট্র পুনর্গঠনে জনগণের সরকার দরকার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের তেজগাঁও ও উত্তরা-পূর্ব থানার একটি ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আমিনুল হক বলেন, আমরা গত ছয় মাস ধরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান করছি রাষ্ট্রীয় সংস্কারের জন্য দরকার একটি নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে। তাই আমরা সরকারের কাছে আহ্বান করছি অতিদ্রুত আপনারা একটি নির্বাচন দিন। 

এ সময় তিনি আরও বলেন, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও পরিপূর্ণভাবে দেশ স্বৈরাচার মুক্ত হতে পারেনি। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দ্বার প্রান্তে পৌঁছেছি কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি। সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আর সেই নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকারের মাধ্যমেই দেশকে ঢেলে সাজানো সম্ভব হবে। 

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মো. ইউসুফ, আফাজ উদ্দিন, মো. শাহ আলম, মাহাবুব আলম মন্টু, সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, জাহেদ পারভেজ চৌধুরী, সালাম সরকার, শামীম পারভেজ, হাফিজুর রহমান শুভ্র, হাজী নাসির উদ্দীন, এমএস আহমাদ আলী ও শফিকুল ইসলাম শাহীন প্রমুখ।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত