• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সীমান্তে বাংলাদেশি হত্যা

ভারতীয় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো কঠিন হবে: বিজিবি ডিজি


প্রকাশ:  ১ মার্চ ২০২৫, ০৩:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ভারতীয় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো কঠিন হবে: বিজিবি ডিজি

কক্সবাজার প্রতিনিধি 

ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের জন্য যদি বাংলাদেশি হত্যার ঘটনা ঘটে, তাহলে দেশটি থেকে এই দেশে অনুপ্রবেশকারীদের আইন মেনে ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও কঠিন হবে— এমন মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

শনিবার (১ মার্চ) সকালে কক্সবাজারে বিজিবির নবগঠিত উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে হত্যার বিষয়টি আমাদের প্রধান প্রাইয়োরিটি। অনুপ্রবেশ বা অন্য যে কারণেই হোক হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটলে আরও কঠোর হওয়ার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের ঘটনাগুলো শুন্য রেখা থেকে ভারতের অভ্যন্তরে হয়ে থাকে। শুন্য রেখা ভরতে প্রবেশ ঠেকাতে আমরা চেষ্টা করছি। এ সময় সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে ভারতকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস
ছবি: ভিওডি বাংলা
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর