{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের মুগদায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেপ্তার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির একনেকে উঠছে ২,০৮২ কোটি টাকার কর্মসংস্থান প্রকল্প’ গাজী নজরুলকে নিয়ে ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেবে জামায়াত মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী ভিওডি বাংলায় নিয়োগ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও

মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, যা বললেন তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২১ জুলাই ২০২৬, ০২:৩৪ পি.এম.
সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

সরকারের মন্ত্রিসভায় ভবিষ্যতে পরিবর্তন আনার বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেন, কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী দপ্তর পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে মন্ত্রিসভা গঠিত হয়েছে, সেটি জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যেই কাজ করছে। তবে প্রশাসনের কার্যকারিতা আরও বাড়ানোর প্রয়োজন দেখা দিলে দায়িত্বে পরিবর্তন আনার সুযোগ সব সময় প্রধানমন্ত্রীর হাতে রয়েছে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, সরকারের ১৮০ দিন পূর্তির পর মন্ত্রিসভায় কোনো রদবদলের সম্ভাবনা রয়েছে কি না। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।

তার ভাষ্য, প্রধানমন্ত্রী যদি মনে করেন কোনো সদস্য প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছেন না, তাহলে দায়িত্ব পুনর্বিন্যাস কিংবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এটি সরকারের ১৮০ দিন পূর্তির পরই হবে, নাকি আরও পরে-এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, সরকার পরিচালনার মূল লক্ষ্য জনগণের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা। সেই লক্ষ্য পূরণে প্রয়োজন হলে প্রধানমন্ত্রী যে কোনো সময় প্রশাসনিক বা মন্ত্রিসভাগত সিদ্ধান্ত নিতে পারেন।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিসভায় রয়েছেন ২৪ জন পূর্ণমন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সমমর্যাদায় দায়িত্ব পালন করছেন ১০ জন উপদেষ্টা।

সরকারি কার্যবিধি (রুলস অব বিজনেস) অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টনের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত।

সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং, অপপ্রচার এবং অপতথ্য মোকাবিলায় আইনগত পদক্ষেপ জোরদার করতে একটি বিশেষ আইনজীবী প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাভারে নারী হত্যা: দুই সপ্তাহের মধ্যে মূল আসামির আদালতে স্বীকারোক্তি
ছবি: সংগৃহিত
জামায়াত এমপির ভাইরাল ভিডিও, 'দ্বিতীয় স্ত্রী' দাবি
ছবি সংগৃহীত
ঢাকার ডিসির উদ্যোগে চালু হলো 'হ্যালো ডিসি' অ্যাপ