{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গাজী নজরুলকে নিয়ে ভিডিও ভাইরাল, ব্যবস্থা নেবে জামায়াত মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী ভিওডি বাংলায় নিয়োগ, আবেদন করতে পারবেন ফ্রেশাররাও মোদির বাসভবনের সামনে লাঠিচার্জ, সরিয়ে নেওয়া হলো রাহুল গান্ধীকে বিশ্লেষণ: ‘এল মায়ো’র পতন, এখন সিনালোয়া কার? শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরে পেল পরিচালনা পর্ষদ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৭৯৭ মশিউর রহমান যাদু মিয়া ছিলেন রাজনীতির জাদুকর: শামসুজ্জামান দুদু দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণ, শেষে যা ঘটল সাভারে নারী হত্যা: দুই সপ্তাহের মধ্যে মূল আসামির আদালতে স্বীকারোক্তি

২০২৭ হজ প্যাকেজ ঘোষণা, কমছে বিমানভাড়া

নিজস্ব প্রতিবেদক    ২১ জুলাই ২০২৬, ০১:৩৪ পি.এম.
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি: সংগৃহীত
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি: সংগৃহীত

২০২৭ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবার হজযাত্রীদের জন্য বিমানভাড়া আগের বছরের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ ঘোষণা দেন।

ধর্মমন্ত্রী জানান, সরকারি ব্যবস্থাপনায় এবার দুটি হজ প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ-১–এর ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। আর হজ প্যাকেজ-২–এর জন্য খরচ হবে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সির মাধ্যমে যেতে ইচ্ছুকদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

মন্ত্রী আরও জানান, হজে যেতে আগ্রহীদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সুযোগ থাকবে না বলে তিনি উল্লেখ করেন।

এদিকে, ২০২৭ সালের হজ কার্যক্রমের অংশ হিসেবে ৮ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিবন্ধন, ভিসা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চারদিক থেকে ষড়যন্ত্র হচ্ছে: রিজভী
রাজধানীর মিরপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫–২৬’-এর জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মো. আমিনুল হক। ছবি: ভিওডি বাংলা
নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব, ঐক্যের আহ্বান প্রতিমন্ত্রীর
সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, যা বললেন তথ্য উপদেষ্টা