{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভারোত্তোলনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ১৮ জুলাই ২০২৬, ০৬:৩৮ পি.এম.
ভারোত্তোলনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন ডিএসসিসি প্রশাসক
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ৪২তম পুরুষ ও ১৯তম মহিলা জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা-২০২৬ এর বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর গুলিস্তানে জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

এ সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক।

অনুষ্ঠানে ভারোত্তোলন ফেডারেশনের কর্মকর্তাসহ ক্রীড়াঙ্গনের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও সংস্থার ভারোত্তোলকরা অংশ নেন।

ভিওডি বাংলা/খতিব/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফাইনালে যাচ্ছেন না ডি মারিয়া, কারণ ‘কুসংস্কারে’ বিশ্বাস
কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স। ছবি: সংগৃহীত
কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব
ছবি: সংগৃহীত
আর্জেন্টিনা ম্যাচের আগে স্পেনকে ‘মাথা ঠান্ডা’ রাখার বার্তা কোচের