• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ১৬ জুলাই ২০২৬, ১২:০৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের অন্যতম সেরা চিরপ্রতিদ্বন্দ্বী দেশ আর্জেন্টিনা ও ইংল্যান্ড ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাত ১টায়। আটলান্টা স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে স্পেনের। 

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয়ী একাদশ থেকে মাত্র একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তেরা। কোচ লিওনেল স্কালোনি চমক দেখিয়েছেন। অভিজ্ঞ রদ্রিগো দে পলের জায়গায় তরুণ উইঙ্গার জিউলিয়ানো সিমিওনেকে শুরুর একাদশে সুযোগ দিয়েছেন।

স্কালোনির অধীনে আর্জেন্টিনার মধ্যমাঠের অন্যতম ভরসা দে পল। তবে টুর্নামেন্টের মাঝে কিছুটা ফিটনেস জটিলতার কারণে মিশর ম্যাচের আগে থেকেই তার ফর্ম ও খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। যার ফলে তাকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে বেঞ্চে থাকতে হচ্ছে।

অনেকেই নিকোলাস গঞ্জালেজের একাদশে আসার সম্ভাবনা দেখলেও স্কালোনি বেছে নিয়েছেন দিয়েগো সিমিওনের ছেলে জিউলিয়ানো সিমিওনেকে। তার উইংয়ে খেলার সামর্থ্য ডানদিকের রক্ষণভাগে থাকা নাহুয়েল মোলিনাকে অতিরিক্ত নিরাপত্তা দেবে এবং একই সাথে ডানপ্রান্ত দিয়ে আক্রমণে গতি বাড়াবে। এই বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে প্রথমবার শুরুর একাদশে নামার পর এটি তার দ্বিতীয় ম্যাচ।

আর্জেন্টিনার একাদশ

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ; ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; মিডফিল্ডার: জিউলিয়ানো সিমিওনে, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; ফরোয়ার্ড: লিওনেল মেসি (অধিনায়ক), হুলিয়ান আলভারেজ।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু
বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু
ফ্রান্সকে কাঁদিয়ে ফাইনালে স্পেন
ফ্রান্সের বিদায় ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন
পেদ্রোর গোলে লিড বাড়াল স্পেন
ম্যাচে ফিরতে মরিয়া ফ্রান্স, পেদ্রোর গোলে লিড বাড়াল স্পেন