• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পর্যটন মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার ডিআরইউ‘র ‘ফল উৎসব’ আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ক্রীড়া জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী রাজধানীতে সাবেক স্বামীর হাতে স্ত্রী খুন দীর্ঘ কারাবাসে দৃষ্টিশক্তি হারালেন ফাঁসির দুই আসামি বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ৬ দফা নিয়ে সচিবালয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করবে সরকার: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০৫:২১ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পর বীর মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা জাতির সামনে প্রকাশের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সম্পূরক প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে ক্ষমতাসীন সরকার দলীয় বিবেচনায় কিছু ব্যক্তিকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করেছে, আবার সরকার পরিবর্তনের পর সেই তালিকা থেকে ছাঁটাই-বাছাই হয়েছে। স্বাধীনতার ৫৫ বছর পরও প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্ভরযোগ্য তালিকা জাতি জানতে পারেনি উল্লেখ করে তিনি জানতে চান, বর্তমান সরকারের এমন কোনো পরিকল্পনা আছে কি না যাতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত দল। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, মাঠে থেকে যুদ্ধ করেছেন। শুধু তাই নয়, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। স্বাভাবিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনে-প্রাণে বিশ্বাস করে, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রতি তাদের পবিত্র একটি দায়িত্ব রয়েছে।"

তিনি আরও বলেন, "দেশ স্বাধীনের পর একটি সঠিক ও নিরপেক্ষ মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা যাদের দায়িত্ব ছিল, তারা সেটি করেনি। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই তালিকা তৈরিতে নানা রকম সমস্যা তৈরি হয়েছে। তবে বর্তমানে সরকার বিশেষজ্ঞদের নিয়ে যাতে একটি পূর্ণাঙ্গ এবং সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা যায় সেই চেষ্টা করছে।"

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটিয়ে বীর মুক্তিযোদ্ধাদের একটি গ্রহণযোগ্য ও নির্ভুল তালিকা প্রকাশের পথ সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: ভিওডি বাংলা
গৃহায়ন মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি-ভিওডি বাংলা
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়ছে সরকার: মির্জা ফখরুল
আগারগাঁওয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন মাহ্দী আমিন। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুন্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন