• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঝালকাঠিতে ২ দফা দাবিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি    ১৫ জুলাই ২০২৬, ০৬:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডাক বিভাগের কর্মচারীরা। 

বুধবার (১৫ জুলাই) দুপুরে ঝালকাঠি প্রধান ডাকঘরের সামনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার ১৪টি ডাকঘরের ১৬৯ জন কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন নিজাম, জেলা সভাপতি মানিক হাওলাদার এবং সাধারণ সম্পাদক আলমিন হাওলাদার।

বক্তারা বলেন, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় শাখা ডাকঘরের কর্মচারীদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি করতে হবে। পাশাপাশি তাদের বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা। দীর্ঘদিন ধরে এ দুই দফা দাবি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন বলে উল্লেখ করেন বক্তারা।

তারা আরও বলেন, দেশের ডাকসেবা সচল রাখতে শাখা ডাকঘরের কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের ন্যায্য দাবি এখনো বাস্তবায়ন হয়নি। দ্রুত দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধন শেষে কর্মচারীরা একটি র‌্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুই দফা দাবি-সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ভিওডি বাংলা/মো. মাহিন খান/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি-ভিওডি বাংলা
তদন্তে মেলেনি সেতু নির্মাণে অনিয়মের প্রমাণ
ছবি-ভিওডি বাংলা
ইচ্ছেমতো চলাই স্বাধীনতা নয়
আটক মাদক কারবারি মিরাজুল ইসলাম। ছবি: ভিওডি বাংলা
পাবনায় ৫শ’ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক