• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রথমবার জুটি বাঁধছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ জুলাই ২০২৬, ০২:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবং ছোট পর্দার আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল। ওটিটি প্ল্যাটফর্ম চরকির নতুন অরিজিনাল চলচ্চিত্র ‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে এই নতুন জুটিকে। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা জাহিদ প্রীতম।

এই চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও চরকির কোনো প্রজেক্টে ফিরছেন আরিফিন শুভ। অন্যদিকে, এটি কেয়া পায়েলের ক্যারিয়ারের প্রথম চরকি অরিজিনাল কাজ। ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের আওতায় নির্মিত সিনেমাটির সহ-প্রযোজক হিসেবে রয়েছে ছবিয়াল।

নির্মাতা জাহিদ প্রীতম জানান, আধুনিক সময়ের সম্পর্ক, পারিবারিক মূল্যবোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘হ্যাপিলি ম্যারিড’-এর গল্প। তার ভাষায়, ভিন্ন মানসিকতা ও জীবনদর্শনের দুই মানুষের সম্পর্কের নানা দিক এই চলচ্চিত্রে তুলে ধরা হবে।

সাধারণত অ্যাকশনধর্মী বা শক্তিশালী চরিত্রে দর্শকের সামনে হাজির হলেও এবার সম্পূর্ণ ভিন্ন রূপে দেখা যাবে আরিফিন শুভকে। সিনেমায় তিনি ‘আনিস’ চরিত্রে অভিনয় করছেন, যার ব্যক্তিত্ব প্রচলিত নায়কোচিত ইমেজের বাইরে।

নিজের চরিত্র প্রসঙ্গে শুভ বলেন, ‘উনিশ২০’-এর পর আবার চরকির সঙ্গে কাজ করছি। এটি একটি রোমান্টিক-কমেডি ঘরানার চলচ্চিত্র। দর্শক আমাকে যে ধরনের চরিত্রে দেখতে অভ্যস্ত, এটি তার থেকে একেবারেই আলাদা।

অন্যদিকে, কেয়া পায়েল অভিনয় করছেন ‘অনামিকা’ চরিত্রে। আধুনিক শহুরে জীবন, সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং সেলিব্রিটি সংস্কৃতির প্রতি আকর্ষণকে ঘিরেই গড়ে উঠেছে তার চরিত্র।

নতুন এই কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কেয়া পায়েল বলেন, আরিফিন শুভর সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ, চরকির সঙ্গে যাত্রা এবং নির্মাতা জাহিদ প্রীতমের পরিচালনায় অভিনয়-সব মিলিয়ে প্রকল্পটি তার কাছে বিশেষ। তিনি জানান, চরিত্রটিতে অভিনয়ের একাধিক স্তর রয়েছে এবং দর্শক তাকে এবার নতুনভাবে আবিষ্কার করবেন বলে আশা করছেন।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের প্রতিটি গল্পেই সম্পর্কের ভিন্ন মাত্রা তুলে ধরা হয়। ‘হ্যাপিলি ম্যারিড’ও সেই ধারাবাহিকতার একটি নতুন সংযোজন।

চলচ্চিত্রটির সহ-প্রযোজক নুসরাত ইমরোজ তিশা বলেন, গল্পে দুই ভিন্ন চিন্তার মানুষের সম্পর্ক, দ্বন্দ্ব ও একে অপরকে বোঝার চেষ্টার বিষয়টি তাকে আকৃষ্ট করেছে। পাশাপাশি এই সিনেমায় দুই প্রধান অভিনয়শিল্পীকেও দর্শক ভিন্ন আঙ্গিকে দেখতে পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, চরকিতে আরিফিন শুভর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত কাজ ছিল ‘উনিশ২০’। আর নির্মাতা জাহিদ প্রীতম ‘ঘুমপরী’-এর পর এবার তার দ্বিতীয় চলচ্চিত্র নিয়ে ফিরছেন। ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের আওতায় এর আগে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগ্যামি’, ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘ফরগেট মি নট’, ‘৩৬-২৪-৩৬’ এবং ‘ডিমলাইট’-এর মতো চলচ্চিত্র মুক্তি পেয়েছে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আয়োজক ও নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। ছবি: ভিওডি বাংলা
মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশে বারিশা হক, উপদেষ্টা সোহাগ-গৌতম
ছবি: সংগৃহীত
চলে গেলেন দক্ষিণী সিনেমার বিখ্যাত খলনায়ক এসআই রাজশেখরন
ছবি: সংগৃহীত
বঙ্গে মুক্তি পেল আলোচিত অরিজিনাল ফিকশন ‘ফুটবল হট্টGOAL’