• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তায় না থাকায়

শতাধিক পুলিশকে বরখাস্ত করল পাকিস্তান

   ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৮ পি.এম.

স্পোর্টস ডেস্ক

২৯ বছর পর পাকিস্তানে ফিরেছে আইসিসির কোনো টুর্নামেন্ট। সফলভাবে আসরটি আয়োজনে নিরাপত্তার প্রশ্নে একচুলও ছাড় দিচ্ছে না দেশটি। তবে ক্ষোভ ছড়িয়েছে পড়েছে পুলিশে। নির্দেশনা না মানা এবং অতিরিক্ত ডিউটিতে বিরক্ত দেশটির পুলিশ। চাকরিও হারিয়েছে শতাধিক নিরাপত্তা কর্মী।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর পাকিস্তান। শুধু লাহোর ও রাওয়ালপিন্ডিতেই ১২ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে ভারতের সংবাদ মাধ্যম পিটিআই জানিয়েছে, পুলিশ কর্মীরা অসংখ্যবার ডিউটিতে অনুপস্থিত ছিলেন। দায়িত্বও পালন করেননি। এরপরই তাদের বরখাস্ত করা হয়।

পাঞ্জাব পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‘বিদেশি দলগুলিকে নিরাপত্তা দেওয়ার জন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম থেকে হোটেল পর্যন্ত যে পুলিশকর্মীদের দায়িত্ব দেওয়া হচ্ছিল, তাদের মধ্যে অনেকেই অনুপস্থিত ছিল। অনেকে আবার দায়িত্ব নিতে অস্বীকার করে।’ সেই কারণেই শতাধিক পুলিশকে বরখাস্ত করা হয় বলে খবর।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘এত বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে গাফিলতির কোনও জায়গাই নেই।’ শোনা যাচ্ছে, নির্ধারিত সময়ের থেকে বেশি খাটানো হচ্ছে বলে ওই পুলিশকর্মীরা বিরক্ত। তবে এখনও পাঞ্জাব পুলিশ থেকে আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
শিরোপার আরও কাছে আর্সেনাল, পয়েন্ট খোয়াল সিটি
শিরোপার আরও কাছে আর্সেনাল, পয়েন্ট খোয়াল সিটি
আর্দা গুলের অবিশ্বাস্ব গোল, রিয়ালের বড় জয়
আর্দা গুলের অবিশ্বাস্ব গোল, রিয়ালের বড় জয়