• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঈদের পর ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা অভিযানের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলা, ১১ আসামিকে দুই দিনের রিমান্ড ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির পরীক্ষামূলকভাবে ২২ হাজার কৃষকদের মধ্যে কৃষক কার্ড দেবে সরকার সড়ক দুর্ঘটনায় এমপি মুজাহিদ আহত, ট্রাকের ধাক্কায় গাড়ি ছিটকে পড়লো খাদে দল নয়, যোগ্যতার ভিত্তিতে সহায়তা দেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী ইশরাক প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে যমুনা, করা হয়নি অপ্রয়োজনীয় খরচ জনসচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আবদুস সালাম প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক

‘জনতাই বৈধতা’ - নাহিদ ইসলাম

   ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ‘জনতাই বৈধতা’ লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি ছবি পোস্ট করে তিনি এ কথা লেখেন।

হাজারো ছাত্র-জনতার মাঝে বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে দাঁড়িয়ে থাকা ছবি পোস্ট করে ‘জনতাই বৈধতা’ বার্তাটি শুধু একটি বার্তা নয়, বরং একটি বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন অনেকে।

নাহিদের পোস্টে জান্নাতুল বুশরা নামের একজন লেখেন, জনতার আস্থার যে পতাকা নাহিদ ভাই তুলতে যাচ্ছেন, তা যেন সততা আর সাহসের প্রতীকে পরিণত হয়। দেশ ও মানুষের অধিকার রক্ষার পথে তার প্রত্যাবর্তন ইতিহাসের নতুন অধ্যায় রচনার আহ্বান। ইনকিলাব জিন্দাবাদ!

তাহসিন ইসলাম বলেছেন, নাহিদ! আপনি বাংলাদেশের ইতিহাসে কেবল এক দফার ঘোষক হিসেবে ইতিহাস তৈরি করেননি। সরকারি গাড়ি, বাংলো, ভিআইপি প্রটোকল, ক্ষমতা সব ছেড়ে জনতার কাতারে এসে আমাদের ৫৩ বছরের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নজির তৈরি করলেন। জনগণের প্রয়োজনে, দেশের বৃহত্তর স্বার্থে মন্ত্রিত্ব যে ছেড়ে দেওয়া যায় সেটাই প্রমাণ করলেন আজ। এর আগে মঙ্গলবার দুপুরে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনের সময় মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম। পরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার ও আর্থিক সহায়তা বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইশরাক
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্য সংকট : শাহজালালে আরও ২৬ ফ্লাইট বাতিল