তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেফতার ৭৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এরআগে শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আবু বক্কর সিদ্দিক ওরফে নূর হোসেন বাক্কা, মো. রাসেল ওরফে লিটন, মো. রহমত উল্লাহ শেখ ওরফে শুক্কুর, রোজিনা আক্তার সালেহা ওরফে রোজিনা বেগম সালেহা, মাহফুজা আক্তার সাথী ওরফে আয়না, সাগর মল্লিক, মো. শাহিদুল ইসলাম সাকিব, সানা উল্লাহ, মো. রমজান আলী, সিরাজ আকন্দ, ইন্দ্রজিত শীল, মো. হৃদয় মিয়া, মো. মনিরুল ইসলাম, মো. সুমন ইসলাম, মো. এরশাদ, মো. ময়নুল ইসলাম, মো. তোফাজ্জল, মো. জনি, মো. কবির হোসেন, মো. হৃদয় হোসেন, মো. রাসেল, সাকিব মিয়া, মো. ইউনুস, মো. কামাল, মো. আব্দুল্লাহ আবির, মো. আরিফিন সলিম, মো. রবিন ওডেম্বা, মো. আজিজ, মো. সোহাগ ওরফে আচার সোহাগ, সাইফুল ইসলাম, মো. আমিন রাসেল, মো. ইসফাকুর রহমান সাহিল, মো. আরিয়ান আহম্মেদ সজল, মো. রাসেল মিয়া, আলী হোসেন, মো. রফিকুল ইসলাম, রাকিব হোসেন রাহিদ, মো. ইউনুস, মো. সাকিব জিসান, মো. নাইম হোসেন, মো. রাসেল, মো. সোহাগ, মো. ফয়সাল, মো. মোশাররফ হোসেন সুমন, আলী আজগর অপু, মো. লিটন হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. শান্ত, মো. আল আমিন, মো. আমিনুল ইসলাম, মো. রেজাউল, মো. আব্দুর রহমান, মো. রুহুল আমিন, মো. শাকিল, মো. অভি, মো. রুবেল, মো. পাচু, মো. হৃদয় ওরফে কুন্ডি হৃদয়, মো. রাসেল, মো. সাখাওয়াত হোসেন, সৈয়দ মেজাদেদুল ইসলাম, মো. মিন্টু, মো. আশিক, সোহেল রানা, আব্দুল মজিদ, মো. আশিক মিয়া, মো. শাহীন আলম, মো. ফারদ্বীন, মো. সানু আকন্দ, মো. রুবেল, মো. বিল্লাল, মো. সবুজ, হাসিব, রিশাদ ওরফে শিপু, মো. আরিফ খান ও মো. শান্ত মিয়া।
গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ৯ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন, মোহাম্মদপুর থানা ৩৮ জন, আদাবর থানা ২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৮ জন ও হাতিরঝিল থানা ৯ জন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য