• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাই শহিদের কবর জিয়ারতের মাধ্যমে ইবি ছাত্রশক্তির পথচলা শুরু

ইবি প্রতিনিধি    ১০ জুলাই ২০২৬, ১২:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার সর্বকনিষ্ঠ জুলাই শহিদ আব্দুল্লাহ আল মুস্তাকিনের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক পথচলা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি’র ছাত্র সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ‘জাতীয় ছাত্রশক্তি’

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে কুষ্টিয়া পৌর গোরস্থানে এই কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের আয়োজন করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন- শহিদ মুস্তাকিনের বাবা, শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান, সদস্য সচিব ইফতেহার উদ্দিন মো. তামিম, মুখ্য সংগঠক যায়েদ বিন ওসমান ও সংগঠনটির অন্যান্য কর্মীরা। 

এই ভূখণ্ডের জন্য আত্মত্যাগকারী প্রতিটি শহিদের আকাঙ্ক্ষাকে ধারণ করে ইবি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবেন বলে দৃঢ় প্রত্যয় নেতাকর্মীদের।

দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের উদ্দেশ্য সংগঠনটির সদস্য সচিব ইফতেহার উদ্দিন মো. তামিম বলেন, আজ জুলাইয়ের শহিদদের কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় ছাত্রশক্তি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রমের সূচনা করেছি। শহিদদের আত্মত্যাগ আমাদের কাছে শুধু একটি স্মৃতি নয়; এটি আমাদের অঙ্গীকার। আমরা তাঁদের স্বপ্ন, আদর্শ ও আকাঙ্ক্ষাকে কখনো ভুলব না, ভুলতেও দেব না। সেই চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ ও মর্যাদাপূর্ণ ক্যাম্পাস গঠন এবং বৈষম্যহীন শিক্ষাঙ্গন বিনির্মাণে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।

সংগঠিনটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ফুয়াদ হাসান বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থান-সহ প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের শহিদদের অবদান, স্পিরিটকে আমরা মনেপ্রাণে লালন করি। শহিদরা যে মহতি উদ্দেশ্যে জীবন দিয়েছে, আমরা সেই বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব। গণরুম, গেস্টরুম মুক্ত ও শিক্ষার্থীবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার জন্যই মূলত শহিদদের আত্মত্যাগ। সেই চেতনা লালন করে আমরা অবশ্যই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই।

উল্লেখ্য, গত রবিবার (৫ জুলাই) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ইবিতে প্রথমবারের মতো আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে ফুয়াদ হাসান, সদস্য সচিব হিসেবে ইফতেহার উদ্দিন মো. তামিম ও মুখ্য সংগঠক হিসেবে যায়েদ বিন ওসমান দায়িত্ব পেয়েছেন।

ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
ফাইল ছবি
আজ দুই জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত
সংসদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
সংসদে বিল পাস পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজিতে ৫ বছরের জেল