• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল

নিজস্ব প্রতিবেদক    ১০ জুলাই ২০২৬, ০২:২০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বুকের তীব্র ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা গেছে, বুধবার (৯ জুলাই) বগুড়ায় নিজ বাসায় হঠাৎ প্রচণ্ড বুকের ব্যথা অনুভব করলে তাকে দ্রুত শহরের টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, ডা. পাভেলের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলমগীর হোসেনের বরাতে জানা গেছে, তার শারীরিক অবস্থা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে যত দ্রুত সম্ভব তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

তিনি সবার কাছে ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করল যুবদল
ছবি: ভিওডি বাংলা
‘জুলাইকে নষ্ট হতে দেব না, ন্যায়বিচারের জন্য লড়াই চলবে’
ছবি: সংগৃহীত
ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে: জামায়াত আমির