• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বদলে ফেলুন এই ৫ খাদ্যাভ্যাস

ভিওডি বাংলা ডেস্ক    ৭ জুলাই ২০২৬, ০৪:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অনেকেই কী খাবেন, সেদিকে নজর দেন। তবে শুধু কী খাচ্ছেন তা নয়, কীভাবে, কখন এবং কতটা খাচ্ছেন—এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ। প্রতিদিনের খাদ্যাভ্যাসের কিছু সাধারণ ভুল যা অনেকের কাছেই তেমন গুরুত্ব না পেলেও দীর্ঘমেয়াদে হজমের সমস্যা, ওজন বৃদ্ধি, রক্তে শর্করার ভারসাম্যহীনতা এবং হৃদ্‌রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। খাদ্যাভ্যাসের এই ভুলগুলো শুধরে নিলে দৈনন্দিন জীবন হয়ে উঠতে পারে আরও স্বাস্থ্যকর। চলুন জেনে নিই এসব অভ্যাসের কারণে কী কী সমস্যা হতে পারে।

১. খুব দ্রুত খাওয়া
অনেকেই খুব দ্রুত খাবার শেষ করেন। তবে তাড়াহুড়ো করে খেলে মস্তিষ্কের কাছে পেট ভরার সংকেত পৌঁছাতে সাধারণত কিছুটা সময় লাগে। ফলে প্রয়োজনের তুলনায় বেশি খাবার খাওয়া হয়ে যেতে পারে। পাশাপাশি খাবার ভালোভাবে চিবিয়ে না খাওয়ায় হজম প্রক্রিয়াও ব্যাহত হতে পারে। যাতে গ্যাস, অম্বল, পেট ফাঁপা বা অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই প্রতিটি গ্রাস ধীরে ধীরে ও ভালোভাবে চিবিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তোলা জরুরী।

২. টিভি বা মোবাইল দেখে খাওয়া
খাওয়ার সময় টিভি বা মোবাইল দেখলে খাবারের প্রতি মনোযোগ কমে যায়। ফলে অনেক সময় ক্ষুধার চেয়ে বেশি খাওয়া হয়ে যায়। এই অতিরিক্ত খাওয়া স্থূলতার প্রধান কারণ। স্থূলতা থেকে উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং অন্যান্য জটিল রোগের ঝুঁকি বাড়ে। এছাড়াও বদহজম, কোষ্ঠকাঠিন্য, পেটে ব্যথা, অ্যাসিডিটি ও টাইপ-২ ডায়াবেটিসসহ বিভিন্ন রকম জটিল রোগ দেখা দেয়।

৩. সকালের নাশতা না করার অভ্যাস
অনেকেই ওজন কমাতে সকালের নাশতা করেন না, কিন্তু সকালের নাশতা এড়িয়ে গেলে দুপুরের আগেই অতিরিক্ত ক্ষুধা লাগতে পারে। ফলে একসঙ্গে বেশি খাওয়া বা বারবার নাশতা করার প্রবণতা বাড়ে, যা শরীরে অতিরিক্ত ক্যালোরি জমিয়ে ওজন বৃদ্ধির কারণ হতে পারে। এছাড়াও ত্বক ও চুলের ক্ষতি, মাইগ্রেন, স্মৃতিভ্রষ্টতা ও শক্তির ঘাটতি, হৃদরোগ এবং ডায়াবেটিসের মত জটিলতা সৃষ্টি হয়।

৪. পর্যাপ্ত পানি না পান করা
শরীরের বেশির ভাগ জৈবিক কার্যক্রমই পানির ওপর নির্ভরশীল। পর্যাপ্ত পানি পান না করলে পানিশূন্যতা, মাথাব্যথা, মনোযোগে ঘাটতি, কোষ্ঠকাঠিন্য এবং হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই সুস্থ থাকতে দিনের বিভিন্ন সময়ে নিয়মিত বিরতিতে পর্যাপ্ত পানি পান করার অভ্যাস গড়ে তোলা উচিত।

৫. রাতের খাবার দেরিতে খাওয়া
কর্মব্যস্ততার কারণে অনেকেরই রাতের খাবার খেতে দেরি হয়ে যায়। তবে বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে এই অভ্যাস বজায় থাকলে বদহজম, অ্যাসিডিটি, গ্যাসের সমস্যা, মাথা ঘোরানো, বমিভাব এমনকি শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে। পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়তে থাকে।

তাই স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য শুধু ভালো খাবার খেলেই যথেষ্ট নয়, সঠিক খাদ্যাভ্যাসও জরুরি। তাই ধীরে খাওয়া, নাশতা না বাদ দেওয়া, পর্যাপ্ত পানি পান করা, খাওয়ার সময় মোবাইল এড়িয়ে চলা এবং সময়মতো রাতের খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এসব ছোট পরিবর্তনই দীর্ঘমেয়াদে নানা স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।

ভিওডি বাংলা/ তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেলাপিয়া মাছ। ছবি: সংগৃহীত
দূষিত তেলাপিয়ায় ক্যান্সারসহ নানা জটিল রোগের আশঙ্কা
ছবি: সংগৃহীত
বেশি আলু খেলে যেসব রোগ হতে পারে
বাবা সন্তানের জীবনের নীরব নায়ক
বাবা সন্তানের জীবনের নীরব নায়ক