• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্বকাপ থেকে বিদায়

তবু নতুন শুরুর আশা দেখছেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক    ৬ জুলাই ২০২৬, ১২:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কার্লো আনচেলত্তির অধীনে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিল ব্রাজিল। তবে সেই স্বপ্ন এবারও অধরাই থেকে গেল।

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। হতাশাজনক এই বিদায়ের পরও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই ধরনের পরাজয় মেনে নিতে হবে। এটি একটি নতুন অভিজ্ঞতা। এখন আমাদের কাজ হবে নিজেদের অবস্থান ধরে রেখে আরও উন্নতির চেষ্টা চালিয়ে যাওয়া। আমি মনে করি না এখানেই সব শেষ। বরং এখান থেকেই একটি নতুন চক্রের শুরু।’

আনচেলত্তির মতে, ম্যাচটি জেতার মতোই খেলেছিল ব্রাজিল। তিনি বলেন, ‘ফলাফলে সবাই খুবই হতাশ। আমি মনে করি না আমরা দুর্দান্ত একটি বিশ্বকাপ খেলেছি, তবে ভালো খেলেছি। আর আজকের ম্যাচটি আমাদেরই জেতা উচিত ছিল।’

পরাজয়কে ফুটবলেরই অংশ উল্লেখ করে ব্রাজিল কোচ বলেন, ‘ব্যক্তিগতভাবে এটি আমার জন্যও একটি অভিজ্ঞতা। ফলটি অত্যন্ত হতাশাজনক, আমরা সবাই ভীষণ মর্মাহত। তবু দলটি দারুণ খেলেছে। ছেলেদের ধন্যবাদ জানাতে চাই, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আমার মনে হয় না আমাদের এই ম্যাচে হারার কথা ছিল। কিন্তু ফুটবল এমনই। পরাজয়ের তেতো স্বাদ ও হতাশা মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।’

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইংল্যান্ড একাদশে তিন পরিবর্তন, অপরিবর্তিত মেক্সিকো
ছবি: সংগৃহীত
হালান্ড ঝড়ে ভাঙল ব্রাজিলের হেক্সা স্বপ্ন
ছবি: সংগৃহীত
হালান্ডের জোড়া গোল, বিদায়ের পথে ব্রাজিল