• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মহিলা বিষয়ক অধিদপ্তরে চাকরি, সুযোগ পাবেন ৭৩৩ জন

ভিওডি বাংলা ডেস্ক    ৪ জুলাই ২০২৬, ০৭:১৫ পি.এম.
মহিলা বিষয়ক অধিদপ্তর
ছবি: সংগৃহীত

মহিলা বিষয়ক অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে সরাসরি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের শূন্য পদগুলোতে ৬টি ক্যাটাগরিতে মোট ৭৩৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে।

আগামী ৮ জুলাই (বুধবার) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। চলবে ২৮ জুলাই বিকেল ৪টা পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: মহিলা বিষয়ক অধিদপ্তর

পদের নাম
১. সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর (১৩তম গ্রেড)
পদসংখ্যা: ২টি
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর

পদের নাম
২. ট্রেড ইন্সট্রাক্টর - জেলা (১৩তম গ্রেড)
পদসংখ্যা: ৯৭টি (দর্জি বিজ্ঞান- ৫৩, বুটিক বাটিক- ২২, নকশী কাঁথা- ২২)
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০/-
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর

পদের নাম
৩. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (১৪তম গ্রেড)
পদসংখ্যা: ৬টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর

পদের নাম
৪. ডে-কেয়ার ইনচার্জ (১৪তম গ্রেড)
পদসংখ্যা: ২৫টি
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০/-
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর

পদের নাম
৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৬তম গ্রেড)
পদসংখ্যা: ১৬৩টি
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/-
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর

পদের নাম
৬. অফিস সহায়ক (২০তম গ্রেড)
পদসংখ্যা: ৪৩৮টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০/-
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর

যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের https://dwa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: ২০২১ সালের ডিসেম্বরের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধুমতি ব্যাংক পিএলসি
মধুমতি ব্যাংকে চাকরি, সুযোগ পাবেন যারা
ছবি: সংগৃহীত
৮ম শ্রেণি ও এসএসসি পাসে এসএসএফে চাকরির সুযোগ
ফাইল ছবি
স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চাকরি