• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে আটক ২৫

নিজস্ব প্রতিবেদক    ৪ জুলাই ২০২৬, ০২:৪৬ পি.এম.
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ২৫ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে যাত্রাবাড়ী থানা পুলিশের একাধিক টিম অংশ নেয়।

পুলিশ জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত আসামিদের ধরতেই এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, পুরোনো মামলার পলাতক ব্যক্তি ও বিভিন্ন অভিযোগে অভিযুক্তদের আটক করা হয়েছে।  

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মনিরুল ইসলাম, দেবাশীশ রায়, রাসেল হোসেন, বিল্টন দে, মামুন পেদা, মাসুদ হাওলাদার, আরিফ খাঁ, শাকিল, সাজ্জাদ হোসেন জেবিন, জাহাঙ্গীর আলম সুজন, নজরুল ইসলাম, রাব্বি, ডিব্বা রাব্বি, ওমর ফারুক, মেহেদী হাসান আশিক, মুন্না, রাফি, আরিফ, রাকিব হোসেন, রনি, হৃদয় খাঁ, মাহিন, জোনায়েদ ও রায়হানসহ আরও কয়েকজন।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে ছয়জনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তিনজনকে পুরোনো মামলার ভিত্তিতে, দুইজনকে আদালতের পরোয়ানার মাধ্যমে এবং বাকি ১৪ জনকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অধ্যাদেশ অনুযায়ী আটক করা হয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সবাই মিলে ঢাকা শহরকে সুন্দর করতে হবে
সবাই মিলে ঢাকা শহরকে সুন্দর করতে হবে
গ্রেপ্তারকৃত চার আসামি
ব্রাজিলের ম্যাচ ঘিরে সংঘর্ষ, বিএনপি নেতা হত্যায় গ্রেপ্তার আরও ৪
ফাইল ছবি
রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭