• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক    ৩ জুলাই ২০২৬, ১০:২৩ পি.এম.
ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে গত ২৭ জুন চাপাতি ঠেকিয়ে দুই যুবককে ছিনতাইয়ের ঘটনায় ‘পেশাদার ছিনতাইকারী চক্রের’ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকালে ধানমন্ডির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রিপন, সাদ্দাম হোসেন ওরফে সিআইডি সাদ্দাম ও টিপু আহমেদ ওরফে ডিশ টিপু।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী বলেন, “২৭ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমণ্ডি ৭ নম্বর সড়কে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কার্যালয়ের উত্তর পাশের সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

“কলাবাগান এলাকার বাসিন্দা দুই বন্ধু একটি জিম থেকে রিকশায় করে বাসায় ফিরছিলেন। পথে চারজন তাদের রিকশার গতিরোধ করে চাপাতি দেখিয়ে একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স ও একটি স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা ফোন ছিনিয়ে নেয়।

“ছিনতাইকারীদের বাধা দিতে গেলে একজন ভুক্তভোগীকে চাপাতি দিয়ে কোপ দেওয়া হয়। এতে তার বাঁ হাতের কবজির ওপর কেটে যায়। পরে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে ধানমণ্ডি মডেল থানায় মামলা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।”

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা একটি পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা ধানমণ্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও অন্যান্য অপরাধে জড়িত।

চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে বলে তথ্য দিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭
উত্তরার ৪ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে মাদকসহ আটক ব্যক্তিকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত
উত্তরায় ইয়াবা-ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
অভিযানে উদ্ধার হওয়া শিশা, হুক্কা ও অন্যান্য সরঞ্জাম। ছবি: ডিএনসি
দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ, গ্রেপ্তার ৩