• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে পাটওয়ারী-সারজিস

মৌলভীবাজার প্রতিনিধি    ২৮ জুন ২০২৬, ০১:৩৭ পি.এম.
মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। ছবি: সংগৃহীত
মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার শ্বশুরবাড়িতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগরে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার শ্বশুরবাড়িতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতার উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।  

শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যার দিকে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলম মৌলভীবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদ আহমদের বাসায় যান। এলাকায় ‘মাসুক’ নামে পরিচিত এই কাউন্সিলর নিষিদ্ধ ছাত্রলীগের রাজনগর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মুর শ্বশুর বলে জানা গেছে।

এদিকে স্থানীয় কয়েকজনের দাবি, সাবেক সংসদ সদস্য জিল্লুর রহমানের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও মাসুদ আহমদের পরিচিতি রয়েছে। বিষয়টি সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা আরও বাড়তে শুরু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে এনসিপির ওই দুই নেতাকে সংশ্লিষ্ট বাসভবনে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। তবে সফরের উদ্দেশ্য নিয়ে এখনো স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো পক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। ফলে এটি রাজনৈতিক বৈঠক ছিল নাকি ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ-তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় স্থানীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন, আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন শিবির নেতা
ছবি: সংগৃহীত
বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অতি তৎপরতা’ নিজ দপ্তরে দরকার ছিল: রুমিন ফারহানা