টপ নিউজ
ম্লান রোনালদো, রানারআপ হয়ে নকআউটে পর্তুগাল
নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২৬, ০৮:১৪ এ.এম.

ছবি: সংগৃহীত
গ্রুপসেরা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ও কলম্বিয়া। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে গোল আদায় করতে পারেনি কোনো দলই। ফলে ম্যাচটি গোলশূন্য ব্যবধানেই ড্র হয়েছে। আর এই ড্রয়ের মাধ্যমে গ্রুপসেরা হয়ে কলম্বিয়া ও রানারআপ হয়ে পর্তুগাল নকআউট পর্বে পা রাখল।
৩ ম্যাচে দুটি জয় ও একটি ড্রয়ে কলম্বিয়ার সংগ্রহ সর্বোচ্চ ৭ পয়েন্ট। সমান তিনটি ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে পর্তুগিজরা। এদিকে ৪ পয়েন্ট অর্জন করেছে কঙ্গো। এই তিন দলই ‘কে’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য