• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাড়ছে সূর্যমুখীর চাষ

   ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২০ পি.এম.

নরসিংদী প্রতিনিধি

অল্প খরচে বেশী লাভ পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ। অর্থকরী ফসল হিসেবেও সূর্যমুখী ফুল চাষ করছেন চাষিরা। তাই বিভিন্ন জেলার মাঠ জুড়ে এখন দেখা মেলে হলুদের সমাহার। সূর্যমুখীর হলুদ আভা ছড়ানো মনোরম দৃশ্য দেখতে দর্শনার্থীদের ভিড়ও লেগে থাকে। 

এ যেন সূর্যমুখী ফুলের রাজ্য। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের মধ্যে হলুদের সমাহার। হলুদ রঙের হাজারো ফুল মুখ করে আছে সূর্যের দিকে। সূর্যমুখী ফুল শুধু দেখতে রূপময় নয়, গুণেও অনন্য। 

নরসিংদী সদরের নাগরিয়াকান্দি এলাকায় সূর্যমুখী ফুলের এই বাগানটি মানুষের কাছে জনপ্রিয় স্থান হয়ে উঠছে। সূর্যমুখীর বাগানে প্রায় প্রতিদিন বসে প্রজাপতি আর মৌমাছির মেলা। নয়ন জুড়ানো এ দৃশ্য মোহিত করছে মানুষকে। 

সূর্যমুখী বীজ থেকে তেল উৎপাদনের উদ্দেশ্যে বাগান করা হলেও দর্শনার্থীদের আগ্রহের কারণে বাগানটি বিনোদন কেন্দ্র হিসেবেও রূপ নিয়েছে। আগামী বছর বড় পরিসরে পরিকল্পিত সূর্যমুখী বাগান করার পরিকল্পনা উদ্যোক্তার। আর সূর্যমুখী চাষে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ।

এদিকে, সূর্যমুখী ফুল চাষে ঝুঁকছেন গাইবান্ধার কৃষকেরাও। চরের পতিত জমি ব্যবহার করে ও অল্প খরচে বেশী লাভ পাওয়ায় বাড়ছে সূর্যমুখী ফুলের চাষ। প্রাকৃতিক এ অপরূপ সৌন্দর্য মুগ্ধ করছে দর্শনার্থীদের। 

সূর্যমুখী ফুল চাষ বাড়াতে কৃষকদের বীজ, সারসহ বিভিন্ন ভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে গাইবান্ধা কৃসি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক খারশেদ আলম।

এ বছর জেলায় বাণিজ্যিকভাবে ৭৬ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। যেখান থেকে ১৬০ মেট্রিক টন সূর্যমুখী তেলের বীজ পাওয়ার আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন
রাজারহাটে অভিযানে ১৯ চায়না দুয়ারি জাল জব্দ
রাজারহাটে অভিযানে ১৯ চায়না দুয়ারি জাল জব্দ
স্বামী মৃত্যুর শোক: ১৩ ঘণ্টার মধ্যে স্ত্রীও না ফেরার দেশে
স্বামী মৃত্যুর শোক: ১৩ ঘণ্টার মধ্যে স্ত্রীও না ফেরার দেশে