• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নেতার মৃত্যু, সড়ক অবরোধ

   ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৪ পি.এম.

বাগেরহাট প্রতিনিধি 

বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়ন বিএনপির সম্মেলন ঘিরে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা শওকত হোসেন (৫০) মারা গেছেন। 

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি মারা যান। নিহত শওকত হোসেন ধোপাখালি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত বিএনপির সাধারণ সম্পাদক ছিল। 

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা উত্তেজিত হয়ে সদর উপজেলার দেপাড়া বাজার এলাকায় সমবেত হয়ে বাগেরহাট-চিতলমারী সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা খুনিদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে সেনাবাহিনী, বাগেরহাট সদর ও কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, নিহত শওকত হোসেনের ছোট ভাই লিয়াকত হোসেন ধোপাখালি ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী আফজাল হোসেনও সভাপতি প্রার্থী। এই নিয়ে দু’পক্ষের দ্বন্দ্বে গত ১১ ফেব্রুয়ারি বাগেরহাট সদর উপজেলার দেপাড়া বাজারে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় শওকত হোসেনসহ ১৫ জন আহত হন।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন
বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন
রাজারহাটে অভিযানে ১৯ চায়না দুয়ারি জাল জব্দ
রাজারহাটে অভিযানে ১৯ চায়না দুয়ারি জাল জব্দ
স্বামী মৃত্যুর শোক: ১৩ ঘণ্টার মধ্যে স্ত্রীও না ফেরার দেশে
স্বামী মৃত্যুর শোক: ১৩ ঘণ্টার মধ্যে স্ত্রীও না ফেরার দেশে