• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সহিংসতা রোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক    ২২ জুন ২০২৬, ০৮:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে চলমান রাজনৈতিক স্থিতিশীলতার পরিবেশ নষ্ট করতে যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (২২ জুন) এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশ যখন স্থিতিশীলতার দিকে অগ্রসর হচ্ছে, তখন নতুন করে কোনো ধরনের অরাজকতা বা সংঘাত জাতি চায় না।

তিনি উল্লেখ করেন, আগামী ২৩ জুনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক শক্তির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সহিংসতার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগেভাগেই সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। তার মতে, যেই শক্তি অতীতে জনরোষে ক্ষমতা থেকে অপসারিত হয়েছে, তাদের বর্তমান সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হওয়া যৌক্তিক কি না, তা বিবেচনার বিষয়।

মাওলানা ইউনুস আহমদ রাজনৈতিক সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, অতীতের কর্মকাণ্ডের দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। একইসঙ্গে যাদের বিরুদ্ধে আইনগত অভিযোগ রয়েছে, তাদের উচিত আইনের আওতায় এসে আত্মসমর্পণ করা। অন্যথায় সংঘাতমূলক কার্যক্রম ভবিষ্যতে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে তিনি সতর্ক করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী হজের রোডম্যাপ প্রকাশ, নিবন্ধনের সময়সীমা ২৬ সেপ্টেম্বর
আগামী হজের রোডম্যাপ প্রকাশ, নিবন্ধনের সময়সীমা ২৬ সেপ্টেম্বর
দেশে ফিরেছেন ২৯,৬৯৪ হাজি
দেশে ফিরেছেন ২৯,৬৯৪ হাজি
হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু
হজ শেষে দেশে ফেরা শুরু, এবার ৩৭ জনের মৃত্যু