• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গাজীপুর থেকে চোরাই মোবাইল এনে ঢাকায় বিক্রি, আটক ১

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুন ২০২৬, ০১:৪৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রামপুরা থানার চেকপোস্ট অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই ও অকেজো মোবাইল ফোনসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ২টা ৫৫ মিনিটে রাজধানীর রামপুরা থানাধীন বিটিভি ভবনের ৩ নম্বর গেইটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, সিয়েরা-৫৫ ডিউটিতে নিয়োজিত সদস্য ও চেকপোস্টে দায়িত্ব পালনরত ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে মীর মো. মোশারফ খান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার এনায়েতপুর এলাকার এম এ মান্নান খানের ছেলে।

তল্লাশিকালে তার কাঁধে থাকা ব্যাগ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল স্যামসাংয়ের ৯টি, রিয়েলমির ৫টি, রেডমির ৫টি, অপোর ৪টি, ওয়ালটনের ২টি, ইনফিনিক্সের ২টি, টেকনোর ২টি, ভিভোর ২টি এবং এমআই, পোকো, হুয়াওয়ে, অ্যাসফেরিক্যাল, আইটেল, সিম্ফনি ও নেক্সজি ব্র্যান্ডের একটি করে মোবাইল। এছাড়া ১১টি ব্যাকপার্টবিহীন এবং ২১টি ডিসপ্লেবিহীন বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোবাইলগুলোর বেশিরভাগই অকেজো হওয়ায় তাৎক্ষণিকভাবে আইএমইআই নম্বর যাচাই করা সম্ভব হয়নি। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মোবাইলগুলোর বৈধ উৎস সম্পর্কে সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি। তিনি প্রাথমিকভাবে স্বীকার করেছেন, গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে যন্ত্রাংশ হিসেবে ঢাকার বিভিন্ন মোবাইল মার্কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন।

ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শ্যামলীতে হাসপাতালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু মৃত্যুর অভিযোগ
প্রতীকী ছবি: ভার্চুয়াল জুয়ার ফাঁদ আর মাদকের ছোবলে বিপন্ন তরুণ প্রজন্ম।
মাদক ও অনলাইন ক্যাসিনো: যুবসমাজ নীরব মৃত্যুর পথে, মুক্তি কোথায়?
ছবি: সংগৃহীত
ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান