সিম্ফনি মোবাইল বিস্ফোরণে, হাসপাতালে যুবক

জ্যেষ্ঠ প্রতিবেদক
আধুনিক বিশ্ব বাস্তবতায় মোবাইল ছাড়া যেন সবকিছুই অচল। দেশ থেকে দেশান্তর কিংবা অফিস আদালত সবজায়গাতেই ব্যবহার বাড়ছে মোবাইল ফোনের। মোবাইল যেমন স্বস্তির কারণ আবার কখনো বিপদের কারণও হয়ে দাঁড়ায়। প্রায়ই মোবাইল ফোন বিস্ফোরণের খবর শোনা যায়। পকেটে কিংবা ব্যাগে থাকা অবস্থায় যেমন বিস্ফোরণ হয়েছে, তেমনই ঘরে থেকেও হয়েছে। আচমকা দাউদাউ করে জ্বলে উঠছে সাধের ফোনটি। বাংলাদেশে মোবাইল বিস্ফোরণ হয়ে মৃত্যুর ঘটনাও শোনা গেছে।
এবার তেমনই এক ঘটনা ঘটেছে। সিম্ফনি ব্র্যান্ডের একটি মোবাইল বিস্ফোরণ হয়ে এক যুবক আহত অবস্থায় মুগদা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেন। ওই যুবকের নাম শাহদাত।
শাহদাত জানান, বাসে থাকা অবস্থায় মোবাইল ফোনটি গরম হয়ে যায় এবং প্যান্টের পকেটে বিস্ফোরণ হয়।
তিনি বলেন, মোবাইল আমার প্যান্টের থেকে বের করতে গিয়ে আমার হাতের আঙ্গুল ও পায়ের অনেকটা অংশ পুড়ে যায়। পরে আমাকে গুরুত্বর অবস্থায় প্রথমে মুগদা মেডিকেল পরে ঢাকা মেডিকেল নেয়া হয়। বর্তমানে আমার অবস্থায় খুবই খারাপ। হাসপাতাল থেকে নিবিড় পরিচর্যায় থাকতে বলেছে।
উল্লেখ্য, ২০১৯ সালে জামালপুরে প্যান্টের পকেটে থাকা সিম্ফনি মোবাইল বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন সোহেল রানা (২৫) নামের এক তরুণ। ‘আমি ওই এনজিওতে গত ৯ জুন যোগদান করেছি। আমাদের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণ চলাকালীন আমার প্যান্টের ডান পকেট বেশ গরম লাগছিল। তাকিয়ে দেখি প্যান্টের পকেটে আগুন ধরে গেছে। দেখামাত্রই আমি পকেটে থাকা ‘সিম্ফনি ডি-৫৪ জে’ মডেলের ফোনটি বের করে ধরার সঙ্গে সঙ্গেই সেটটি বিস্ফোরণ হয়। তখন আমার সহকর্মীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’
ভিওডি বাংলা/এম







