• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

বিআরটিএ কার্যালয়ে দুই দালালের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক    ২৪ জুন ২০২৬, ১০:৩৩ পি.এম.
ছবি : সংগৃহীত

রাজধানীর কাফরুল বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি করার অভিযোগে দালাল চক্রের দুই সদস্যকে আটক করেছে সেখানে কর্মরত আনসার সদস্যরা। 

বুধবার (২৪ জুন) দুপুরে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলো-রানা (৩৬) ও কবির হোসেন (৪৭)।

জানা যায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে কাফরুল বিআরটিএ-তে লাইসেন্স ও ফিটনেসসহ বিভিন্ন কাজের জন্য আসা সাধারণ গ্রাহকদের লক্ষ্য করে তৎপরতা চালাচ্ছিল চক্রটি। দ্রুত কাজ করিয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছিল এবং দালালি বাবদ সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছিল। সন্দেহজনক আচরণের কারণে আনসার  সদস্যরা দুই ব্যক্তিকে নজরদারিতে রাখেন। পরে টাকা লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণসহ তাদের হাতেনাতে ধরেন দায়িত্বরত আনসার সদস্যরা।

আটকের পরপরই সেখানে নিয়োজিত বিআরটিএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অপরাধ স্বীকার ও প্রমাণের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট আটককৃত দুই দালালকে ১ মাস করে কারাদণ্ডাদেশ দেন। সাজা ঘোষণার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে এবং কারাগারে পাঠানোর জন্য তাদের কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনসার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের প্রতারণা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে বিআরটিএ-সহ সব জনবহুল সরকারি কার্যালয়ে তাদের এমন কঠোর নজরদারি ও পেশাদার তৎপরতা অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হোসাইনি দালান থেকে তাজিয়া মিছিল, যান চলাচলে বিশেষ ব্যবস্থা
হোসাইনি দালান থেকে তাজিয়া মিছিল, যান চলাচলে বিশেষ ব্যবস্থা
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার
রাজধানীতে বুধবার বন্ধ থাকবে যেসব মার্কেট
রাজধানীতে বুধবার বন্ধ থাকবে যেসব মার্কেট