টপ নিউজ
ধানমন্ডিসহ রাজধানীর ৩ স্পটে কর্মসূচি দিল জামায়াত
নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৬, ১২:৩৪ এ.এম.

ছবি: সংগৃহীত
আগামীকাল ২৩ জুন নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে ধানমন্ডি ৩২ নম্বরসহ রাজধানীর তিনটি স্পটে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
সোমবার (২২ জুন) জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।
সেই প্রেস আমন্ত্রণ বার্তায় জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ সকাল ৮টায় ধানমন্ডি ৩২ নম্বর, সকাল ৯টায় যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে এবং বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল বের করবে।
ভিওডি বাংলা/বিন্দু







