• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক    ২৩ জুন ২০২৬, ১২:০৪ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের অপচেষ্টার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। 

সোমবার (২২জুন) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে মিছিলটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়।

বিভিন্ন স্লোগানে টিএসসি পদক্ষিণ করে জাদুঘরের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা 'আ.লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ইত্যাদি স্লোগান দিতে থাকে। 

মিছিল শেষে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন কোন নজির নেই, পতনের পর সাঙ্গোপাঙ্গ সব পালিয়ে যেতে হয়। পতনের পর তারা দেশ ছেড়ে পালিয়েছে। শেখ হাসিনা এসে আবার রাজনীতি করবে, দেশের মানুষ তা মেনে নিবে না।

বিক্ষোভ মিছিলে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাজ্যে তদন্তের মুখে হাসনাত, কী ঘটেছে সেখানে?
যুক্তরাজ্যে তদন্তের মুখে হাসনাত, কী ঘটেছে সেখানে?
সাঘাটার হত্যাকাণ্ড কাপুরুষোচিত ও মানবতাবিরোধী: জামায়াতে ইসলামী
সাঘাটার হত্যাকাণ্ড কাপুরুষোচিত ও মানবতাবিরোধী: জামায়াতে ইসলামী
বিএনপি নেতা শামীম উল্লাহ চিশতীর মৃত্যুতে সড়কমন্ত্রীর শোক
বিএনপি নেতা শামীম উল্লাহ চিশতীর মৃত্যুতে সড়কমন্ত্রীর শোক