• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

কুড়িগ্রাম প্রতিনিধি    ২১ জুন ২০২৬, ০৩:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে কুড়িগ্রামের প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশেষ করে তিস্তা নদীর পানি দ্রুত বাড়তে থাকায় তা বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার (২১ জুন) সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার মাত্র ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার অন্যান্য নদ-নদীর পানিও বৃদ্ধি পেলেও এখনো বিপৎসীমার নিচে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী পাঁচদিন পর্যন্ত নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় নদীভাঙনও বেড়েছে। বর্তমানে জেলার প্রায় ৩৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ২০টি ঝুঁকিপূর্ণ স্থানে বালুভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালানো হচ্ছে।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার কৃষক এরশাদ আলী বলেন, “গতকাল থেকে ধরলা নদীর পানি বাড়ছে। আমার এক বিঘা জমির সবজিখেতে পানি উঠেছে। পানি আরও বাড়লে সব ফসল নষ্ট হয়ে যাবে।”

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, আগামী পাঁচদিন জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করারও সম্ভাবনা আছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরাইলের টার্গেটে কি এবার বাংলাদেশ ঘনীভূত হচ্ছে নতুন বিতর্ক
ইসরাইলের টার্গেটে কি এবার বাংলাদেশ ঘনীভূত হচ্ছে নতুন বিতর্ক
সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই
সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই
পুলিশকে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: এমপি ফরিদা
পুলিশকে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: এমপি ফরিদা