• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ১৮ জুন ২০২৬, ১১:০৪ এ.এম.
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষা আর নানান নাটকীয়তার পর স্থায়ী ভাবে যুদ্ধ শেষ করতে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও ইরান।

যুদ্ধ বন্ধের স্থায়ী শান্তিচুক্তিতে যেতে এই সমঝোতা স্মারকে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তারা ইলেকট্রনিকভাবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উভয় পক্ষই বলছে, চুক্তিটি কার্যকর হয়েছে এবং মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিচুক্তির মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি বা ক্রয় না করা, সমস্ত ফ্রন্টে যুদ্ধ শেষ করা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়।

প্যারিসের অদূরে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে বিশ্বের উন্নত দেশগুলোর জোট জি–৭–এর শীর্ষ সম্মেলন পরবর্তী এক নৈশভোজের সময় সমঝোতা স্মারকটি সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ সময় ট্রাম্পের পাশে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ফার্স্ট লেডি ব্রিজিট ম্যাক্রোঁ উপস্থিত ছিলেন। পরে প্রাসাদ ছাড়ার আগে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, এটা সই হয়েছে। ভার্সাইতে আমি এটায় সই করেছি।

ট্রাম্পের সমঝোতা স্মারকে সই করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ লেখেন, আজ রাতে ভার্সাইয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিতে সই করেছেন।

ইরানের পক্ষ থেকেও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সমঝোতা স্মারকে সই করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা ইরনাকে বলেন, সমঝোতা স্মারকটি ইলেকট্রনিকভাবে সই হয়েছে। এটা নিয়ে আনুষ্ঠানিকতার পরিকল্পনা নেই ইরানের। 

তিনি আরও বলেন, এই সমঝোতা সই করার মধ্য দিয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকের খসড়াটি চূড়ান্ত হয়েছে—এখন এ চুক্তির বাস্তবায়নের সময় এসেছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার
প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার মাঝেও অনড় ইরান, আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার মাঝেও অনড় ইরান, আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে
কোনঠাসা নেতানিয়াহু? ইরান ইস্যুতে ট্রাম্পের অবস্থান বদল
কোনঠাসা নেতানিয়াহু? ইরান ইস্যুতে ট্রাম্পের অবস্থান বদল