দেশে নিবন্ধিত মোটরসাইকেল ৪৯ লাখের বেশি: সড়ক পরিবহনমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ইনফরমেশন সিস্টেম অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য (এমপি) মো. আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান তিনি।
প্রশ্নে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী জানতে চান, বর্তমানে দেশে বৈধ মোটরসাইকেলের সংখ্যা কত এবং অবৈধভাবে চলাচল করা মোটরসাইকেল বৈধ করা হবে কি না?
জবাবে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বিআরটিএ ইনফরমেশন সিস্টেম অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি। সড়ক, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিআরটিএ থেকে নিবন্ধন গ্রহণ করেনি এমন কোনো মোটরসাইকেল মালিক প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথ প্রক্রিয়ায় আবেদন দাখিল করলে বিআরটিএ সেগুলোকে বৈধতা প্রদান তথা রেজিস্ট্রেশন নম্বর দেবে।
ভিওডি বাংলা/এফএ







