• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দেশে ফিরেছেন ৫৬ হাজার হাজি যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে বিশ্লেষকদের সতর্কবার্তা: সামনে আরও কঠিন আলোচনা আইনের ফাঁক গলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কী শান্তির সূচনা, নাকি নতুন জটিলতার দরজা? দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসনে উচ্চপর্যায়ের বৈঠক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন বেনজীরকে ফিরিয়ে আনা কতটা সহজ? ত্রাণের অর্থ পেলেন  জামায়াত এমপির এপিএস ও স্বজনরা

দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পারিনি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুন ২০২৬, ০২:৫৯ পি.এম.
ছবি-সংগৃহীত

দেশের গণমাধ্যমগুলোকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (১৫ জুন) ডিএফপি ভবনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল কর্তৃক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,যে আয়নায় আমরা চেহারা দেখি,সেটা যত পরিষ্কার হবে,চেহারা তত নিখুঁত দেখতে পারবো।গনমাধ্যম সমাজ ও রাষ্ট্রের আয়না।তাই সে গনমাধ্যমকে নিখুঁত রাখার দায়িত্ব তাদেরকেই পালন করতে হবে।আমি আশা করি,সম্পাদকরা সে দায়িত্ব পালন করে।তবে এ উদ্যোগগুলো আমার মতে পূর্নাঙ্গতা পায় নি।ফলে দেশের গণমাধ্যমগুলোকে আমরা শক্তিশালী হিসেবে গড়ে তুলতে পারি নি।বিগত সরকারকে অবশ্যই এর দায় বহন করতে হবে।

তিনি আরো বলেন,আমরা সকল পক্ষকে একটি সুনির্দিষ্ট লক্ষ্যে ঐক্যবদ্ধ করতে চাই।আমরা যদি শুরুতে লক্ষ্যের ব্যাপারে ঐক্যবদ্ধ হতে না পারি,তাহলে সে উদ্যোগ পূর্বের মতো ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। 

মন্ত্রী বলেন,সাংবাদিকতা এমন এক পেশা,যেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে।একই সাথে দেশ ও জাতির সেবায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

তিনি আরো বলেন,যখনই আমরা ভিন্নমত চর্চার মধ্যে থাকি,তখন সচেতন বা অচেতনভাবেই আমাদের মধ্যে একটা প্রতিক্রিয়া কাজ করে,নিজের মতের পক্ষে দৃঢ়তা দাঁড়ায়।আমাদের প্রত্যেকেরই চিন্তা ও আদর্শ আছে।তবে শুধুমাত্র প্রতিক্রিয়ার মধ্যে না থেকে যেকোনো ভিন্নমতকে ইনক্লুসিভ কাঠামোর মধ্যে নিয়ে কিভাবে তা একটি অনুসঙ্গের মধ্যে দাঁড় করানো যায়।

সেমিনারে উপস্থিত ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান,ডেইলি ওয়াদা সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল ইসলাম,কালের কন্ঠ সম্পাদক হাসান হাফিজ,ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন প্রমুখ।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে: কৃষিমন্ত্রী
দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে: কৃষিমন্ত্রী
ভারতের নজরদারি তালিকায় জাহেদ উর রহমান
ভারতের নজরদারি তালিকায় জাহেদ উর রহমান
১১ প্রতিষ্ঠানকে অনুদান দিলে মিলবে কর রেয়াত সুবিধা
প্রজ্ঞাপন জারি ১১ প্রতিষ্ঠানকে অনুদান দিলে মিলবে কর রেয়াত সুবিধা