• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
দেশে ফিরেছেন ৫৬ হাজার হাজি যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নিয়ে বিশ্লেষকদের সতর্কবার্তা: সামনে আরও কঠিন আলোচনা আইনের ফাঁক গলে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কী শান্তির সূচনা, নাকি নতুন জটিলতার দরজা? দুই হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসনে উচ্চপর্যায়ের বৈঠক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের ভূয়সী প্রশংসা ইউরোপীয় ইউনিয়নের আদ-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন বেনজীরকে ফিরিয়ে আনা কতটা সহজ? ত্রাণের অর্থ পেলেন  জামায়াত এমপির এপিএস ও স্বজনরা

ভারতের নজরদারি তালিকায় জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুন ২০২৬, ০২:৪৯ পি.এম.
ডা. জাহেদ উর রহমান। ছবি-সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত আচরণ ও জটিলতার কারণে সফর বাতিল করে দেশে ফিরেছেন।

সোমবার (১৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন।

ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন সম্মেলনে যোগ দিতে রোববার (১৪ জুন) বিকাল ৩টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্টে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে  ঢাকা থেকে দিল্লি রওনা হন জাহেদ উর রহমান। 

দিল্লি এয়ারপোর্টে নামার পর তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেওয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন।

রোববার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, একটি সরকারি বৈঠকে অংশ নিতে প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভারতে পৌঁছানোর পর নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় জাহেদ উর রহমানের নাম নিরাপত্তাসংক্রান্ত একটি নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) শনাক্ত হয়। এর পরপরই তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য বিমানবন্দরে আটকে রাখা হয়।

সূত্র জানিয়েছে, ঘটনাটি মূলত প্রশাসনিক জটিলতা ও তথ্য হালনাগাদ না হওয়ার কারণে ঘটেছে। জাহেদ উর রহমানের নাম সামাজিক যোগাযোগমাধ্যম-সংশ্লিষ্ট একটি কালোতালিকা (ব্ল্যাকলিস্ট) থেকে আগেই অপসারণ করা হয়েছিল। তবে সেই তথ্য অভিবাসন বিভাগের ওয়াচলিস্টে যথাসময়ে হালনাগাদ না হওয়ায় তার নাম সেখানে থেকে যায়। 

ফলে দিল্লি বিমানবন্দরে প্রবেশের সময় স্বয়ংক্রিয় নিরাপত্তা সতর্কবার্তা জারি হয় এবং তাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ ও যাচাইয়ের মুখোমুখি হতে হয়।

ভিওডি বাংলা/আরআর/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১১ প্রতিষ্ঠানকে অনুদান দিলে মিলবে কর রেয়াত সুবিধা
প্রজ্ঞাপন জারি ১১ প্রতিষ্ঠানকে অনুদান দিলে মিলবে কর রেয়াত সুবিধা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসনে উচ্চপর্যায়ের বৈঠক
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসনে উচ্চপর্যায়ের বৈঠক
দুর্নীতিতে ডুবেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর , শিক্ষক বদলি করবে মাঠপ্রশাসন
দুর্নীতিতে ডুবেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর , শিক্ষক বদলি করবে মাঠপ্রশাসন