• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
৭১৯ কোটি থেকে ৯ লাখ কোটি ছাড়াল বাংলাদেশের বাজেট বাজেট ঘোষণার দিন কমলো সোনার দাম শূন্যপদ পূরণে ৫ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে মাহদী আমিনের বৈঠক এআই দিয়ে নথি লেখায় মামলা খারিজ, আইনজীবী বহিষ্কার হাসান হাফিজুরের রাষ্ট্রভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে: সংস্কৃতি সচিব ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা দক্ষিণের সড়ক যোগাযোগে নতুন দিগন্ত, হচ্ছে ‘নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক অধিদপ্তরের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর পুশইন কেন্দ্র করে জামালপুর সীমান্তে ধাওয়া-পাল্টা ধাওয়া

মাসুদ কামালের বিরুদ্ধে ড্যাবের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক    ১১ জুন ২০২৬, ০৬:০১ পি.এম.
সাংবাদিক মাসুদ কামালের বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছে ডাক্তার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ছবি: ভিওডি বাংলা

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক মাসুদ কামালের বিরুদ্ধে স্মারকলিপি দিয়েছে ডাক্তার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় প্রেসক্লাব কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। 

ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান ও সদস্যসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা স্মারকলিপি দেন। জাতীয় প্রেসক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সেলিমুজ্জামান পিন্টু স্মারকলিপিটি গ্রহণ করেন।

এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক মাসুদ কামাল কর্তৃক চিকিৎসকদের নিয়ে চরম অবমাননা কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদে ড্যাব আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণ-আন্দোলন, ছাত্র-জনতার আন্দোলন, করোনা ও ডেঙ্গুসহ বিভিন্ন সংকটে দেশের চিকিৎসকেরা জনগণের পাশে ছিলেন। এসব আন্দোলনে সাংবাদিকেরাও চিকিৎসকদের সঙ্গে ছিলেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, নিজেকে টকশো বিশেষজ্ঞ পরিচয় দেওয়া একজন ব্যক্তি চিকিৎসকদের নিয়ে এমন মন্তব্য করেছেন, যা দুঃখজনক। তার ভাষায়, এ ধরনের বক্তব্য চিকিৎসকদের সম্পর্কে বিরূপ মনোভাব তৈরি করছে এবং মানুষকে উসকে দিচ্ছে।

ডা. আবুল কেনান বলেন, একটি আশাব্যঞ্জক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে। এ সময় এ ধরনের বক্তব্যের কারণে চিকিৎসক ও জনগণের মধ্যে বিভাজন তৈরি হতে পারে। তিনি দাবি করেন, এরই ধারাবাহিকতায় একজন চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের হামলা, কটূক্তি বা হয়রানি হলে এর দায় মাসুদ কামালকে নিতে হবে। তিনি মাসুদ কামালকে বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহ্বান জানান। অন্যথায় আইনি পদক্ষেপসহ বিভিন্ন কর্মসূচি নেওয়ার কথাও বলেন।

মানববন্ধনে ড্যাবের সদস্যসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, সাংবাদিক ও চিকিৎসক সবসময় পাশাপাশি থেকেছেন এবং বিভিন্ন আন্দোলনে একসঙ্গে কাজ করেছেন। কিন্তু একজন সাংবাদিকের বক্তব্যের কারণে আজ দুই পেশাজীবী গোষ্ঠীকে মুখোমুখি হতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একজন সাংবাদিক অন্য একটি পেশাকে এভাবে আক্রমণ করতে পারেন কি না, তা বিবেক দিয়ে বিচার করা উচিত। তার ভাষায়, মাসুদ কামাল চিকিৎসক সমাজকে অবমাননা করেছেন এবং একটি পেশার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।

ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রচেষ্টার মধ্যে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। তিনি দাবি করেন, চিকিৎসকদের বিরুদ্ধে সংঘটিত সাম্প্রতিক সহিংস ঘটনার দায়ও মাসুদ কামালকে নিতে হবে।

তিনি মাসুদ কামালকে জনগণ ও চিকিৎসকদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। 

ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, চিকিৎসক সমাজ কোনো হুমকি বা রক্তচক্ষুকে ভয় পায় না। অতীতে বিভিন্ন আন্দোলনে চিকিৎসকেরা সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং ভবিষ্যতেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে নিয়ে কাজ করতে চান।

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাসুদ কামালের মতো ব্যক্তিদের বয়কট করা উচিত। একই সঙ্গে চিকিৎসক ও সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গু পরিস্থিতিতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গু পরিস্থিতিতে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য খাতে আসছে ইতিহাসের সর্বোচ্চ বাজেট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য খাতে আসছে ইতিহাসের সর্বোচ্চ বাজেট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নতুন দামে হার্টের রিং বিক্রির নির্দেশ
নতুন দামে হার্টের রিং বিক্রির নির্দেশ