• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কখনই শিবির ছিলাম না

উপদেষ্টা রিজওয়ানা আমার চাচি নন: জারা

   ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। তিনি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ডা. তাসনিস জারা উপদেষ্টা রিজওয়ানা তার আত্মীয় বলে প্রচার করা হচ্ছে। এসব অপপ্রচারের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ডা. তাসনিম জারা।

সোমবার বেলা সোয়া ১১টার দিকে এ বিষয়ে ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে একটি পোস্ট দেন ডা. তাসনিম জারা।

ওই পোস্টে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও একটি মহল আমাকে নিয়ে কতগুলো রিডিকিউলাস মিথ্যা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এক্ষেত্রে সত্যগুলো হলো- উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমার চাচি বা চাচাতো বোন নয়। আমি কখনোই শিবির বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না।’

জারা আরও বলেন, ‘পাইলস, যৌন রোগ, চুলকানি, মোটা বা চিকন হওয়া সংক্রান্ত কোনো প্রোডাক্ট আমি অনলাইনে বিক্রি করি না। আমার ছবি ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে।’

ভিওডি বাংলা/ এমপি


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের
অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের
তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ
তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ
সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী