চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নিয়ে গ্রেপ্তার ৫

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) পাঁচলাইশ মডেল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- রবিউল আউয়াল কানন (২৫), মো. মোমিন মুন্না (২৫), মো. আলী হোসেন (২৫), মো. শুভ (২৬) এবং সুলাল শীল (৩২)।
পুলিশ সূত্র জানায়, পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম এবং পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্তের নেতৃত্বে একটি দল নগরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানের সময় নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশগ্রহণের অভিযোগে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়।
পাঁচলাইশ মডেল থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ভিওডি বাংলা/এমএস







