• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মায়ের ভরণপোষণ না দেয়ায় কারাগারে ছেলে

চাঁদপুর প্রতিনিধি    ৯ জুন ২০২৬, ১০:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তিতে মাকে ভরণপোষণ না দেওয়া ও মারধরের অভিযোগে আবু ইউসুফ পাটোয়ারী (৩৮) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, উপজেলার চেড়িয়ারা গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে আবু ইউসুফ পাটোয়ারী। তার বিরুদ্ধে বৃদ্ধা মা শেপালী বেগমকে ভরণপোষণ না দিয়ে বিভিন্ন সময় খারাপ আচরণ ও মারধর করার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে রোকেয়া বেগম বাদী হয়ে সোমবার (৮ জুন) শাহরাস্তি মডেল থানায় পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩ এর ৫ ধারায় মামলা করেন।

মামলার ভিত্তিতে ওই দিন দুপুরে শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার অভিযুক্ত আবু ইউছুফকে আটক করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২ জুন অভিযুক্ত ব্যক্তি তার মাকে মারধর করে মর্মে ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে থানায় একটি অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে আসামিকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ
মনপুরা-তজুমদ্দিন নৌরুটে ৩ মাস সি-ট্রাক বন্ধ
আবারও মগডালে সেই নারী
আবারও মগডালে সেই নারী
শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থক হলেন আর্জেন্টিনা ভক্ত
শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থক হলেন আর্জেন্টিনা ভক্ত