• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার রাজধানীতে যুবদল কর্মী হত্যা মামলার রহস্য উদঘাটন

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৪

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৯ জুন ২০২৬, ০১:০৬ পি.এম.
শেয়ার করুন 0
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ২৪ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।  বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের আটক করা হয় বলে জানিয়েছে থানা সূত্র।

সোমবার (৮ জুন) দিনব্যাপী ও রাতভর যাত্রাবাড়ী থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয় বলে জানান পুলিশ।

এ সময় অপরাধপ্রবণ স্থানগুলোতে তল্লাশি ও নজরদারি জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের একপর্যায়ে বিভিন্ন মামলার আসামি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ২৪ জনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন- আল আমিন (৪০), মহসীন মিয়া (৫০), মিলন মিয়া (৩৭), শামিম মিয়া (২৩), হালিমা আক্তার (৩২), সেলিনা খাতুন (৪৫), হাবিবুর রহমান হাবিব (২৪), ইসমাইল হোসেন (২০), ইয়াসিন মিয়া (১৯), ইকবাল হোসেন (১৯), আলমগীর হোসেন ওরফে শান্ত (২৭), নাজমা বেগম (৫০), আসিফ (২১), সাজ্জাত হোসেন (২২), নাঈম মৃধা (২৫), জাবেদ (৩৮), সেলিম বাবু (৩৫), জনি (৪২), শিলা (৫০), সজল (২৬), নুর ইসলাম (১৯), আবু তালেব সরকার (৩২), ইউসুফ (৩২) এবং নাজমুল (২১)।

থানা সূত্র আরও জানায়, যাত্রাবাড়ী এলাকায় অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোহরাওয়ার্দী উদ্যানে রাজিব শাহ'র তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএসসিসি
সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান রাজিব শাহ’র সেই আস্তানা উচ্ছেদ করল ডিএসসিসি
ছবি: সংগৃহীত
ডিএমপির পৃথক বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪২
প্রতীকী ছবি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩