• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী যুবদল নেতা মাসুদুলকে হত্যার খবরে ফুঁসে উঠেছে রাউজান-রাঙ্গুনিয়া ক্যানসারের ওষুধের দাম বাড়াল ভারত ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭ আলফাডাঙ্গায় ৮৮ পিস ইয়াবাসহ আটক ১ জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাচ্ছেন তারেক রহমান: আবদুস সালাম ত্রিবেদীর বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

পাবনা পাসপোর্ট অফিসে সিন্ডিকেট বাণিজ্য, দুই কর্মকর্তার অপসারণ দাবি

পাবনা প্রতিনিধি    ৯ জুন ২০২৬, ০৬:৫৩ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি, অনিয়ম ও সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুই কর্মকর্তার অপসারণ দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সোমবার (৮ জুন) আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা সহকারী পরিচালক আহসান উদ্দিন এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ইমামুল হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দ্রুত তাদের প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও অনেক আবেদনকারীকে বিভিন্ন অজুহাতে বারবার অফিসে আসতে বাধ্য করা হয়। আবেদনপত্রে ত্রুটি দেখিয়ে ঘোরানো, দীর্ঘ সময় লাইনে দাঁড় করিয়ে রাখা, অসৌজন্যমূলক আচরণ এবং সেবা প্রদানে গড়িমসির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এদিকে পাসপোর্ট অফিসকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। 

মানববন্ধনে আতাইকুলা এলাকা থেকে আসা রবিউল ইসলাম অভিযোগ করেন, সরকারি ফি ছাড়াও প্রতি আবেদনে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হয়। নির্দিষ্ট কিছু দালাল ও কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদন জমা দিলে দ্রুত কাজ সম্পন্ন হয়। অন্যদিকে সাধারণ আবেদনকারীদের নানা কারণে হয়রানির মুখে পড়তে হয়।

অভিযোগের কেন্দ্রে থাকা ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ইমামুল হোসেনের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে যে, তিনি নিজের নামে নিবন্ধিত নম্বর ব্যবহার না করে অন্য একজনের জাতীয় পরিচয়পত্রে নিবন্ধিত একটি মোবাইল নম্বরের মাধ্যমে দালালদের সঙ্গে যোগাযোগ ও আর্থিক লেনদেন পরিচালনা করেন। অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট নম্বরের মাধ্যমে বিকাশে লেনদেনের তথ্য ও কিছু নথিপত্র তাদের হাতে এসেছে।

এর আগে ২০২৫ সালের ২৪ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে পাসপোর্ট অফিসের এক আউটসোর্সিং কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তবে অভিযোগকারীদের দাবি, ওই ঘটনায় মূল হোতারা আড়ালেই থেকে গেছেন এবং সিন্ডিকেটের কার্যক্রম এখনও বন্ধ হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ইমামুল হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এসব কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। অভিযোগের পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা উপস্থাপন করা হোক।

অন্যদিকে পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আহসান উদ্দিন বলেন, যদি কোনো অনিয়মের তথ্য-প্রমাণ থাকে, তাহলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া উচিত। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি অফিসে কোনো সিন্ডিকেট কার্যক্রম পরিচালিত হওয়ার অভিযোগও অস্বীকার করেন।

মানববন্ধনকারীরা অবিলম্বে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের জন্য হয়রানিমুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করার দাবি জানান।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চকরিয়ার পথে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী
চকরিয়ার পথে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী
পতাকা বৈঠকে সমাধান হয়নি, শূণ্যরেখায় শিশুসহ ১২ জন
পতাকা বৈঠকে সমাধান হয়নি, শূণ্যরেখায় শিশুসহ ১২ জন
গাজীপুরে মেট্রিক্স কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরে মেট্রিক্স কারখানায় ভয়াবহ আগুন