• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

উঠে যেতে পারে ইসলামী ব্যাংক-বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৮ জুন ২০২৬, ১২:৫৭ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘসময় ফ্লোর প্রাইসে আটকে থাকার পর সোমবার (৮ জুন) থেকে উঠে যেতে পারে ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস।

রোববার (৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ তথ‍্য জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

বৈঠকে তিনি বলেন, ‘বাজারে কোনো ফ্লোর প্রাইস থাকবে না। সোমবার এটি তুলে নেওয়া হবে।’

ওই বৈঠকে উপস্থিত কয়েকটি সূত্র এ তথ‍্য নিশ্চিত করেছে। বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ডের সদস‍্যরা উপস্থিত ছিলেন।

ফ্লোর প্রাইস হচ্ছে মূলত শেয়ার দামের একটা সীমা, যার নিচে দর নামতে পারবে না। করোনা মহামারির শুরুর পর শেয়ারদর যেন অস্বাভাবিকভাবে কমতে না পারে, এজন‍্য ফ্লোর প্রাইস আরোপ করে কমিশন।

বর্তমানে বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইসের দাম ১১০ দশমিক ১০ টাকা আর ইসলামী ব্যাংকের ৩২ দশমিক ৬০ টাকা।

এর আগে, ধাপে ধাপে অন্যান্য কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেওয়া হলেও ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর তোলা হয়নি। অবশেষে এটিও তুলে নেওয়ার ঘোষণা এলো।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন