• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘ক্ষমতা ধরে রাখতে হাসিনা হাজার হাজার মানুষ হত্যা করেছে’

   ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিগত ১৬ বছর সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। খুনি হাসিনা ক্ষমতা ধরে রাখতে শত শত নয় হাজার হাজার মানুষকে হত্যা করেছে। জুলাই আগস্টের অভ্যুত্থানে দেশের সব শ্রেণি পেশার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে খুনি হাসিনা দেশে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন জেলা বিএনপির আয়োজনে সকাল সাড়ে ১০টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

তারেক রহমান বলেন- ২০১৪, ১৮ ও ২৪ সালে নির্বাচনের নামে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। নির্বাচনের নামে দেশের মানুষের সঙ্গে তামাশা করা হয়েছে। আজ সময় এসেছে মানুষের অধিকার প্রতিষ্ঠার।

তিনি বলেন, তার দলের মূল লক্ষ্য দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। এখন সময় এসেছে নেতৃত্ব বাছাই করার। জনগণ ভোটের মাধ্যমে তা ঠিক করবে।

তারেক রহমান বলেন, এখানে যে কাউন্সিলররা আছেন তারা হচ্ছে শহীদ জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়ার সৈনিক- যাদের অন্তরে ছিলো শুধুই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ।  যে কোন মূল্যে জনগণের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি চেষ্টা করেছে দেশের মানুষের দেয়া দায়িত্ব পালন করার। সময় এসেছে দেশকে গড়ে তোলার। তাই আড়াই বছর আগেই বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছেন।

এসময়  যে কোন মূল্যে নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, দেশে ফিরতে পারেন ঈদের আগেই
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক