• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার এইচএসসি পরীক্ষায় এআই ব্যবহার করে নকল, পরীক্ষার্থী বহিষ্কার

দুধে অতীত ধুয়ে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় ইমরান

  মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ:  ৬ জুন ২০২৬, ০৯:২৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কয়েকদিন পরেই শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপ। অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এরই মধ্যেপছন্দের দলকে নিয়ে ভক্ত-সমর্থকদের উন্মাদনা শুরু হয়ে গেছে। ঘটছে ব্যতিক্রম সব ঘটনাও।

শনিবার (৬ জুন) এমনই এক ঘটনা ঘটেছে মৌলভীবাজারের রাজনগরে।

স্থানীয় সূত্র জানায়, ইমরান নামে এক যুবক ব্রাজিলের পাগলা ভক্ত ছিলেন। নেইমারের জাদুতে মুগ্ধ ইমরান দিনরাত সবার কাছে ব্রাজিলের জয়গান গাইতেন। কিন্তু হুট করেই শনিবার দুপুরে ঘটল এক ঐতিহাসিক দলবদল। একেবারে রাজকীয় আয়োজনে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের মায়া ত্যাগ করেন ইমরান। আর ধুয়েমুছে সাফ করে নিলেন নিজের ফুটবল অতীত। রাজকীয় এই শুদ্ধিকরণ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন আর্জেন্টিনার শিবিরে।

আর্জেন্টিনায় যোগ দেওয়ার বিষয়ে ইমরান জানান, বুকভরা আশা নিয়ে প্রতিবার ব্রাজিলকে সমর্থন দেন তিনি। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ কোথাও সাফল্যের মুখ দেখছে না তার এক সময়ের প্রিয় ব্রাজিল। দীর্ঘদিন ধরে হতাশ তিনি। আর সেই হতাশা থেকে যোগ দিয়েছেন আর্জেন্টিনা সমর্থক শিবিরে।

আর্জেন্টিনা ফ্যান গ্রুপ অব মৌলভীবাজারের এডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের আগে আর্জেন্টিনা সমর্থকরা উচ্ছ্বসিত। প্রিয় দলের জন্য শুভকামনা জানিয়ে তাদের এ আয়োজন। তবে এবারের আয়োজনে সবচেয়ে ব্যতিক্রম ছিল একজন ব্রাজিল ফ্যান দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিয়েছেন।

ভিওডি বাংলা/‎এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু
উন্নয়ন ও সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও। ছবি: ভিওডি বাংলা
উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও
ছবি: ভিওডি বাংলা
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল