• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আর্জেন্টিনা সমর্থকদের উচ্ছৃঙ্খলতা, পথচারীসহ আহত ৪

শরীয়তপুর প্রতিনিধি    ৬ জুন ২০২৬, ০৯:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালিতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সমর্থকসহ চারজন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শনিবার (৬ জুন) বিকেলে শরীয়তপুর শহরের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামের ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে এক আর্জেন্টিনা সমর্থকের নাম সঞ্জয় দাস। তিনি পৌরসভার ধানুকা এলাকার বাসিন্দা। বাকিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার বিকেলে শরীয়তপুরে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল ও ট্রাক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদর উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনোহর বাজার মোড়ের দিকে অগ্রসর হচ্ছিল। র‌্যালিটি বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামের ফটকের সামনে পৌঁছালে বহরের একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী, অটোরিকশার চালক এবং এক যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান। সেখানে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন বলেন, আর্জেন্টিনার মোটরসাইকেলের বহরের কিছু ছেলে উচ্ছৃঙ্খলভাবে চালাচ্ছিল। মিছিল দেখে অটোরিকশা চালক রাস্তার পাশে সাইড করে রেখেছিল। হঠাৎ একটি মোটরসাইকেল এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে কয়েকজন আহত হয়।

এ বিষয়ে আর্জেন্টিনা ফ্যান্স ক্লাবের সদস্য ও র‌্যালির আয়োজক সুজন মোল্লা বলেন, উঠতি বয়সের ছেলেরা ছিল, অনেকেই নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারেনি। দুর্ঘটনার পর আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

ভিওডি বাংলা/‎এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্গম সীমান্তে টহলে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেয়া হলো সিএমএইচে
দুর্গম সীমান্তে টহলে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেয়া হলো সিএমএইচে
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে হট্টগোল
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে হট্টগোল
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার