• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অন্তর্বর্তী সরকারের

ভুল-ত্রুটিও প্রকাশের আহ্বান প্রেস সচিবের

   ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৩ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

অন্তর্বর্তী সরকার বারবার ভুল-ত্রুটি, অন্যায় থাকলে; জোর গলায় বলার ও লেখার আহ্বান আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নতুন বাংলাদেশে চাওয়া দায়িত্বশীল ও গঠনমূলক সমালোচনার সাংবাদিকতা। যা প্রত্যেক সরকারকেই যেন কাঠগড়ায় দাঁড় করায়।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই’ এর আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, শনিবার ঐকমত্য কমিশনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। সব রাজনৈতিক দল, সিভিল সোসাইটিসহ সবাই এখানে তাদের ভূমিকা রাখুক।

তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ চাওয়া, যেখানে ফ্যাসিবাদের বয়ান কেউ প্রতিষ্ঠা করবে না, অন্ধভাবে দলকে অনুসরণ করবে না। স্বৈরতন্ত্রকে বৈধতা দেওয়ার আর কোনো বয়ান যেন দেশে জীবনে তৈরি না হয়।

প্রেস সচিব বলেন, নেতা খুন করছে অথচ তাকে সমর্থন করছে এমন রাজনৈতিক কাঠামো যেন বাংলাদেশে না থাকে। আওয়ামী লীগের আমলে যারা বয়ান তৈরি করে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেছে তাদের চিহ্নিত করতে ব্যক্তিগত উদ্যোগের আহ্বানও জানান।

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের
অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের
তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ
তিস্তা প্রকল্পে চীনের সহায়তা চাইল বাংলাদেশ
সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী
সাংবাদিকদের চাকরির নিরাপত্তায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: তথ্যমন্ত্রী