• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সীমান্তে পুশইনের প্রতিবাদে বিক্ষোভ ডেকেছে খেলাফত মসলিস

নিজস্ব প্রতিবেদক    ৬ জুন ২০২৬, ১২:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

তেল-গ্যাস এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে আগামীকাল রোববার (৭ জুন) বাদ আসর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিস।

শনিবার (৬ জুন) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গত শুক্রবার (৫ জুন) দিনগত রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকাস্থ নির্বাহী সদস্যদের এক জরুরি পরামর্শ সভায় সিদ্ধান্তটি গৃহীত হয়। 

পরামর্শ সভায় সভাপতিত্ব করেন- দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। এতে উপস্থিত ছিলেন- নায়েবে আমীর মাওলানা কুরবান আলী, যুগ্ম মহাসচিব মুফতী শরাফত হুসাইন, মাওলানা তাফাজ্জল হুসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা আনোয়ার হুসাইন রাজী, সাধারণ সম্পাদক মাওলানা মুরশেদুল আলম সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনী, সহ-সভাপতি মাওলানা আতিকুল্লাহ, যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, যুবনেতা আল আবিদ শাকের এবং খেলাফত ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের পুশইন ও হয়রানির ঘটনা দেশের সার্বভৌমত্ব ও নাগরিক মর্যাদার জন্য উদ্বেগজনক। এ বিষয়ে সরকারকে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন: বিমান প্রতিমন্ত্রী
বিমানবন্দরে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন: বিমান প্রতিমন্ত্রী
চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স  নির্মিত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স  নির্মিত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
সংসদ এলাকাসহ ৭ সড়কে সভা সমাবেশ নিষেধ
সংসদ এলাকাসহ ৭ সড়কে সভা সমাবেশ নিষেধ