• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সান মারিনোকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ


প্রকাশ:  ৬ জুন ২০২৬, ০১:৩১ এ.এম.
শেয়ার করুন 0
ছবি-সংগৃহীত
ছবি-সংগৃহীত

ইউরোপের মাটিতে প্রথমবার কোনো ইউরোপীয় দলের বিপক্ষে খেলে জয় তুলে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সান মারিনোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক সান মারিনোকে ২-১ গোলে পরাজিত করেছে লাল সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের ১৯ মিনিটেই প্রতিপক্ষের জালে দুর্দান্ত হেডে গোল করে  লিড এনে দেন তপু বর্মণ। তবে রক্ষণের দুর্বলতায় প্রথমার্ধেই গোল হজম করে বাংলাদেশ। ফলে ১-১ সমতায় প্রথমার্ধের খেলা শেষ হয়। এরপর ম্যাচের শেষের দিকে আবারও গোল করে দলের জয় নিশ্চিত করেন তপু।

ইতালিবেষ্টিত সান মারিনোর মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইতালির বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা মাঠে এসে দলকে উৎসাহ দেন। ফলে অ্যাওয়ে ম্যাচ হলেও পুরো স্টেডিয়ামে তৈরি হয় বাংলাদেশের ঘরের মাঠের মতো পরিবেশ।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অবসর নিতে চলেছেন রোনালদো, জানা গেল দিনক্ষণ
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং নিয়ে যা জানাল ফিফা
ছবি: সংগৃহীত
মেসির সতীর্থ হলেন কাসেমিরো